Thursday March 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৮ জুলাই, ২০১৮ এ ০৬:১২ PM

১। সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম

কন্টেন্ট: সেবা এবং ধাপ

১। ইউনিয়ন কমিটি কর্তৃক সঠিক ভাবে যোগ্যতা/শর্তাবলী অনুযায়ী তালিকা প্রণয়ন করা হয় না।

২। যোগ্য ব্যক্তি নির্বাচন করতে গিয়ে স্থানীয়/রাজনৈতিক কারণে তালিকা হতে বাদ দিতে হয়।

৩। অনেক সময় ভিজিডি কার্ডটি ভাতা ভোগীর হাতে দেয়া হয় না।

৪। এলাকা ভিত্তিক খাদ্যাভাস অনুযায়ী খাদ্য সহায়তা দেয়া হয় না।

৫। কখনো কখনো বিনা মূল্যে প্রাপ্ত রেশন কার্ডটির মূল্য পরিশোধ বা শ্রম দিতে হয়।

৬। ইউনিয়ন পরিষদ হতে খাদ্য বিতরণের সঠিক তারিখ জানানো হয় না বলে অনুপস্থিতির কারণে অনেকে চাল /গম হতে বঞ্চিত হয়।

৭। দুর্গম যাতায়াতের কারণে অনেকে কার্ড টাকা অন্যের কাছে কার্ড বিক্রি করে দেয়।

৮। খাদ্য শস্যের পরিমাণ জানা না থাকায় অনেক সময় প্রতারিত হয়।

৯। অজ্ঞতার কারণে অনেকে সময় দুস্থদের নিকট হতে কার্ডের বিনিময়ে নগদ অর্থ নিয়ে প্রতারণা করা হয়।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন