কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩ এ ০৯:০৬ PM
ভবিষ্যৎ পরিকল্পনা
কন্টেন্ট: পাতা
বর্তমান কোভিড পরিস্থিতি এবং নির্বাচনী ইশতেহার সর্বপরি ‘মুজিববর্ষ’ বিবেচনায় রেখে মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন এ জেলার ভবিষ্যত পরিকল্পনার মধ্যে রয়েছে, (১) তৃনমূল পর্যাযের দুঃস্থ ও অসহায় নারীদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় নিয়ে আসা।(২) জাতীয় কর্মপরিকল্পনা-২০১৩ অনুযায়ী জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১ বাস্তবায়ন করা, (৩) বাল্যবিবাহ প্রতিরোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন (২০১৮-২০৩০) (৪) সকল ক্ষেত্রে প্রান্তিক নারীদের অংশগ্রহণের সুযোগ সৃস্টি করা (SDG 2030), (৫) নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ (৬)বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রদত্ত প্রশিক্ষণের 15% নারীদের স্বনির্ভর করা (৭) মহিলা বিষয়কঅধিদপ্তরাধীন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর(ভিজিডি, মাতৃত্বকাল ভাতা, এবং মা ও শিশু সহায়তা তহবিল) আওতায় নির্বাচিত উপকার ভোগীর ২০২১-২০২২ অর্থ বছরের মধ্যে ডাটাবেইজ তৈরি, (৮) 240জন কিশোর কিশোরীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করা ।