কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ এ ০৩:৪২ PM

সেবার তালিকা

কন্টেন্ট: পাতা

১. স্বেচ্ছাসেবী মহিলা সমিতি : রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন করার প্রেক্ষিতে রেজিষ্ট্রেশন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।প্রতি অর্থ বছর ক্যাটাগরী মোতাবেক সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠণ সমূহের মধ্যে বিশেষ, সাধারণ ও স্বেচ্ছাধীন অনুদান বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি:

২. বৃত্তিমূলক প্রশিক্ষণ : মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস মেয়াদী কম্পিউটার দর্জি বিজ্ঞান ও নকশী কঁাথা ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে পরীক্ষা গ্রহণ পূর্বক সনদপত্র বিতরণ করা হয়।

৩. মা ও শিশু সহায়তা কর্মসূচী : ইউনিয়ন ভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দু:স্থ গর্ভবতী মহিলাদের তিন বছর মেয়াদী মাসিক ৮৫০/- টাকা হারে ভাতা বিতরণ করা হয়।

৪. ভিডব্লিউবি কর্মসূচী : ইউনিয়ন ভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দু:স্থ, অসহায় মহিলাদের দুই বছর মেয়াদী মাসিক ৩০ কেজি হারে খাদ্যশস্য গম/চাল বিতরণ করা হয়।

৫. ক্ষুদ্রঋণ কার্যক্রম : প্রশিক্ষণ প্রাপ্ত দু:স্থ ও অসহায় এবং ভিজিডি উপকারভোগীদের মাঝে আয়বর্দ্ধক কর্মসূচীর জন্য ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন